হাজার হৃদের দেশ নামে পরিচিত সবুজ অরণ্যে ঘেরা ইউরোপের সবচেয়ে উত্তরের দেশ ফিনল্যান্ড। ফিনল্যান্ড বর্তমানে উচ্চশিক্ষা আকাঙ্ক্ষীদের জন্য স্বর্গে পরিণত হয়েছে যার একমাত্র কারণ উচ্চমানের শিক্ষাব্যবস্থা।
প্রতি বছরের ন্যায় এই বছরেও ফিনল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হাজারের অধিক বাংলাদেশি ছাত্র-ছাত্রী এসেছে। গতকাল বুধবার ফিনল্যান্ডের ঐতিহ্যেবাহী ও তৃতীয় বৃহত্তম শহর ট্যাম্পেরেতে ফিনল্যান্ড বাংলাদেশি স্টুডেন্টস এসোসিয়েশন আয়োজিত নবীন বরণ ২০২৩ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ট্যাম্পেরেতে আগত শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে নতুন পুরাতন ছাত্রছাত্রীদের মিলন মেলায় পরিনত হয়।
রিফাত আরা এবং বায়জিদ মাহমুদের উপস্থাপনায় ফিনল্যান্ডের আবহাওয়া, খাবার, যাতায়াত, ড্রাইভিং লাইসেন্স, স্টুডেন্টস সুযোগ সুবিধা, স্বাস্থ, বিনোদন ও খেলাধুলা, ফিনিস ভাষা শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন জোবায়েল হোসেন, শেখ রবিন, সাফিউল ইসলাম, ফখরুল ইসলাম, সোহেল মুন্সী প্রমূখ।
ফিনিস কালচার ও জীবনযাত্রা নিয়ে নতুনদের অনুপ্রেরণা মূলক বক্তব্য প্রদান করেন জনাব শফিকুল আলম, ড. মিলন দাস, পিয়া দাস, অভিষেক বড়ুয়া প্রমুখ। প্রযুক্তিখাতে নতুনদের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন জনপ্রিয় অনলাইন প্রশিক্ষক আনিসুল ইসলাম।
উক্ত নবীন বরণ অনুষ্ঠানে দেশাত্ববোধক গান পরিবেশন করেন রাগিব আহসান, শাকিলা সুলতানা শিলা, বুবলী খানম ও অনান্য শিল্পীরা।
সমাপনী বক্তব্যে আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী ফোরকান মাহমুদ উপস্থিত সকল নতুন ও পুরনো শিক্ষার্থী, অতিথিবৃন্দ, আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে সংগঠণের পক্ষ থেকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এমন অসংখ্য সামাজিক অনুষ্ঠান করার আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে বাঙালীর ঐতিহ্যবাহী খাবার বিরিয়ানি/ খিচুরি, পানীয়, চকোলেট, এবং আইসক্রীম বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ফিনল্যান্ডের প্রথম ও একমাত্র বাংলা নিউজ পোর্টাল সংবাদ ২১, দৈনিক ঐশী বাংলা, এবং জনতার কন্ঠস্বর পত্রিকা।









