১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মুলাদীতে “চক্রবাক” এর আলোচনা সভা ও দোয়া

0
963

 

মুলাদী প্রতিনিধি :
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে “চক্রবাক” ( মুলাদী উপজেলার এন,টি,আর, সি এ কর্তৃক নিয়োগকৃত শিক্ষকদের সংগঠন) এর উদ্দ্যেগে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি  ও বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

১৫ই আগষ্ট বিকাল ৫টায় ভার্চুয়াল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন “চক্রবাক” মুলাদী উপজেলা সভাপতি মো: এনায়েত আহসান খান রনি। এ ছাড়াও উক্ত আলোচনা সভায় “চক্রবাক” কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

উক্ত সভায় “চক্রবাক” এর সিনিয়র উপদেষ্টা আসাদুজ্জামান দিপু বলেন ১৯৭৫ এর ১৫ই আগষ্ট কিছু বিপথগামী সেনা কর্মকর্তার হাতে নির্মম ভাবে গুলিবিদ্ধ হয়ে বঙ্গবন্ধু ও তার তার পরিবারের নিকট আত্নীয় সহ ২৬ জন শহীদ হন। এই হত্যাকান্ড ইতিহাসের জঘন্যতম হত্যাকান্ডের একটি। এই হত্যাকান্ড না হলে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেত।

এ ছাড়াও চক্রবাক এর সভাপতি মোঃ এনায়েত আহসান খান রনি তার বক্তব্যে বলেন ৭৫ এর ১৫ই আগষ্টের এই হত্যাকান্ড,বাংলাদেশ কে অনেক পিছিয়ে দিয়েছে। তিনি আর কিছুকাল বেঁচে থাকলে হয়তবা শিক্ষাক্ষেত্র যে পরি¯ি’তিতে আছে তার থেকেও আরো কিছুটা অগ্রসর হত। তবে বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে শিক্ষা ব্যবস্থাও অনেক দূর এগিয়েছে। পরিশেষে বঙ্গবন্ধু সহ পরিবারের নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

আপনার মন্তব্য জানান