গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

0
1127

মেহেদী হাসান, মুলাদী প্রতিনিধিঃ মুলাদী উপজেলার গাছুয়া আঃ কাদের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে করনোকালীন সময়েও ছাত্র-ছাত্রীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ঘটনার বিবরন ও অভিযোগ সূত্রে জানা যায়, গত কয়েদিন যাবৎ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীর নিকট ২০০০-৩০০০ টাকা তোলার চেষ্টা করছিল বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। কিছু সংখ্যাক অভিভাবক অতিরিক্ত টাকা আদায়ের ব্যাপারে অভিযোগ তুলে ১৯শে নভেম্বর মানব বন্ধনের সকল প্রস্তুতি সম্পন্ন করলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মুরাদের হস্তক্ষেপে মানববন্ধন হয়নি বলে জানা গেছে। তবে অভিযোগের পক্ষে বিপক্ষে আপত্তি বেরিয়ে আসে। বর্তমানে কাজী মুরাদ সভাপতি হওয়ার পর সাবেক সভাপতির কারনেই অনেক মিথ্যা অভিযোগ উঠছে বলে অনেকে মনে করেন। এতে ঐতিহ্যবাহী আ: কাদের মাধ্যমিক বিদ্যালয়টি সুনাম নষ্ট হতে চলছে।

২০ নভেম্বর প্রকাশিত কয়েকটি পত্রিকায় সংবাদ এসেছে গাছুয়া আ: কাদের মাধ্যমিক বিদ্যালয়টি দূর্নীতি মুক্ত করছে কাজী মুরাদ, তাই জনমনে প্রশ্ন দেখা দিয়েছে প্রধান শিক্ষক এতোদিন যে দূনীতি করছে তার দায়ভার কে নেবে ? এছাড়াও এলাকাবাসীর অভিযোগ করে বলেন, স্থানীয় কোন অবিভাবক স্কুলে গেলে তাদের সাথে ভালো আচারন করেন না প্রধান শিক্ষক।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিনের নিকট জানতে চাইলে তিনি জানান, গত ২ দিন আগে শিক্ষা মন্ত্রনালয় থেকে টাকা আদায় করার যে পরিপত্র দিয়েছে আমি তার বাইরে কোন অর্থ আদায় করেনি। তবে ছাত্র/ছাত্রীর থেকে ১২০০ টাকা আদায় করার অনুমতি দিয়েছে ম্যানেজিং কমিটি।

আপনার মন্তব্য জানান