মুলাদিতে কেন্দ্রীয় বিএনপি নেতা জয়নুল আবেদীনের রোগ মুক্তির কামনায় দোয়ার আয়োজন

0
1188

অনলাইন ডেস্কঃ বরিশাল -৩ (মুলাদী ও বাবুগঞ্জ) বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্ট বারের সাবেক তিনবারের সফল সভাপতি এ্যাডঃ জয়নুল আবেদীন এর রোগ মুক্তি কামনায় মুলাদি উপজেলা কার্যালয়ে দোয়া মোনাজাতের আয়োজন করেন মুলাদী উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদল।

উল্লেখ্য, এ্যাড. জয়নুল আবেদীন গত ৬ই নভেম্বর সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছে।

উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শুক্কুর আহমেদ খান, সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, অধ্যাপক মনিরুজ্জামান, সাবেক ছাত্রনেতা কাজী কামাল,   জেলা ছাত্রদল নেতা শাওন হাওলাদার, উপজেলা ছাত্রদল নেতা মহিউদ্দিন ঢালী, মিঠু, পৌর ছাত্রদল নেতা মোঃ ইমরান হাওলাদার, ইলিয়াস খান, হাসানুজ্জামান শুভ, নেছার ঢালী,সজিব, কাইয়ুম, মঈন, আলিফ, ইমন, শাকিল সহ বিভিন্ন ইউনিয়ন থেকে  আসা ছাত্রদল কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান টিটু। এসময় বক্তারা জয়নুল আবেদীনসহ সমগ্র দেশবাসীর জন্য দোয়া করেন এবং বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকপ থেকে রক্ষা পেতে মহান আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করেন।

আপনার মন্তব্য জানান