মুলাদীতে গাছুয়া আঃ কাদের মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি-নির্বাচন সম্পন্ন

0
359

মোঃ মেহেদী হাসান ঃ

মুলাদী উপজেলার গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (০২ অক্টোবর) বিকেল ৫টায় বিদ্যালয় মিলনায়তনে কমিটির সদস্যদের উপস্থিতিতে সভাপতি পদের নির্বাচন সম্পন্ন হয়। এতে মুলাদী প্রেসক্লাবের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুমন রাড়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।

এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন প্রিসাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: মোস্তাফিজুর রহমান, মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহাবুবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি জিয়াউল আহসান খান শিপু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জসিম উদ্দীন, দৈনিক গণবার্তার সম্পাদক ও প্রকাশক মো: শাহিন হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী মুরাদ হোসেন, সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

সভাপতি নির্বাচিত হয়ে শিক্ষক মিলয়তনে এক সংক্ষিপ্ত আলোচনায়  বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সহ সকলকে শ্রদ্ধার সাথে ষ্মরন করে তিনি বলেন বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি।

 

আপনার মন্তব্য জানান