মুলাদীতে সাংবাদিকদের সাথে স্বতন্ত্র প্রার্থী মাও : রফিকুল ইসলামে’র মতবিনিময়

0
390
মোঃ মেহেদী হাসান, মুলাদী :
বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী মুফতি মাওঃ রফিকুল ইসলাম মুলাদী অনলাইন প্রেসক্লাব ও অন্যান্য সাংবাদিকদের নিয়ে বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় দারুচিনি চাইনিজ রেস্টুরেন্টে মতবিনিময় সভা ও  মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গড়বো। অন্যায়কারীদের বিরুদ্ধে সো”চার এবং সুখে দুখে সাধারণ মানুষের পাশে থাকবো। অন্যায়ের কাছে মাথা নত করবো না। আমি নির্বাচিত হলে পারলে না পারলেও মুলাদী প্রেসক্লাব, রিপোটার্স ইউনিটি ও অন লাইন প্রেসক্লাবে উন্নতমানের ক্যামেরা দেয়া হবে এবং সিনিয়র সাংবাদিকদের উন্নতমানের ক্যামেরা প্রদান করা হবে।
তিনি আরও বলেন নির্বাচিত হলে মীরগঞ্জ ফেরিঘাটে ভর্তুকি দিয়ে ২০ টাকা খেয়াভাড়া ৫ টাকা করে দিবো । তিনি আরও বলেন, আমি ছোট বেলা থেকেই মানুষের জন্য কাজ করে এসেছি, সুনামের সহিত সিনিয়র মাদ্রাসায় শিক্ষকতা করে আসছি। দল-মতের উর্দ্ধে থেকে আমি মুলাদী-বাবুগঞ্জের সাধারণ খেটে খাওয়া মানুষসহ সর্বস্তরের মানুষের সেবা করতে চাই। আর এর ধারাবাহিকতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুলাদী-বাবুগঞ্জ সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই। সাধারণ মানুষ আমার সাথে রয়েছে, আমি আশা করি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুলাদী-বাবুগঞ্জ উপজেলার মানুষ আমাকে তাদের বুকে টেনে নিবে এবং তাদের পাশে থেকে আমাকে তাদের সেবা করার সুযোগ করে দিবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মুলাদী ইসলামীয়া সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ আব্দুল হক। মুলাদী উপজেলা মসজিদের মোয়াজ্জিন মাওঃ শরিয়ত উল্লাহার পরিচালনায় বক্তব্য রাখেন, জাতীয় ইমাম সমিতি মুলাদী পৌরসভার সাধারণ সম্পাদক মাওঃ জাহাঙ্গীর হোসেন, মুলাদী উপজেলা সাংবাদিক সংস্থা সভাপতি মোঃ নিজাম উদ্দিন খান, মুলাদী ইসলামীয়া সিনিয়র মাদ্রাসার সিনিয়র মৌলভী মাওঃ নাসির উদ্দিন মোল্লা, ইসলামী ফাউন্ডেশন মুলাদী শাখার মডেল কেয়ার টেকার মাওঃ দেলোয়ার হোসেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মুলাদী প্রেসক্লাবের সহ-সভাপতি, কে, এম মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নজিবুর রহমান ভূঁইয়া কামাল। রিপোটার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল মল্লিক, যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক রেজা হাওলাদার। উপজেলা তৃণমূল সাংবাদিক ইউনিটির সভাপতি মেহেদি হাসান খন্দকার। সাংবাদিক ইউনিয়ন সভাপতি রেজাউল করিম হাওলাদার, আজকের পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আরিফুল হক তারেক, মাই টিভি উপজেলার রিপোর্টার রাকিব হোসেন, এস এ টেলিভিশনের রিপোর্টার লিটন হোসেন প্রমুখ। সাংবাদিক ইউনিয়ন সভাপতি রেজা হাওলাদার, মুলাদী অনলাইন প্রেসক্লাব সভাপতি ফিরোজ আহম্মেদ রাড়ী, সাধারণ সম্পাদক শামিম সরদার, সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

আপনার মন্তব্য জানান