ফোরকান মাহমুদঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মানবকল্যাণে ভূমিকা রাখায় সরাইলের গৌরবময় সংগঠন হিসেবে “যুব খান ফাউন্ডেশন” কে অভিনন্দন স্মারক দিলেন অনলাইন গণমাধ্যম পুবের আলো’র পাঠক ফোরাম ও আলোর সারথি সংগঠন।
ব্রাহ্মণবাড়িয়ার জেলার সরাইল উপজেলার কালীকচ্ছ বাজারে পূবের আলো পত্রিকা কার্যালয়ে মঙ্গলবার(১লা ডিসেম্বর) পুবের আলো’র প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ হোসেন মাক্কির কাছ থেকে এ স্মারক গ্রহণ করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা মোঃ ইসমাইল খান। উল্লেখ্য, যুব খান ফাউন্ডেশন ২০১৭ সাল থেকে জনকল্যাণে অনবদ্য ভূমিকা রাখছেন। বিশেষ করে কভিড-১৯ এর সংগঠনের ভূমিকা ছিল দেখার মতো।
শিক্ষানুরাগী ও একজন ন্যায় পরায়ণ শালিশকারক, সৎ মনের মানুষ মোঃ ইসমাইল খান সকল প্রকার লোভ লালসার উর্ধ্বে থেকে ওনাদের এই পারিবারিক ফাউন্ডেশনের মাধ্যমে জনকল্যাণমুখী নানা কাজ চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরো বৃদ্ধি পাবে বলে ওনি জানিয়েছেন। পাশাপাশি ওনি পুবের আলো কর্তৃপক্ষকে ধন্যবাদ ও সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।









