দেশ ও বিদেশ- যেখানেই থাকুন; মূমুর্ষু রোগীর প্রাণের টানে-এগিয়ে আসুন রক্তদানে।

0
628

নিউজ ডেস্কঃ সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে ফোরকান মাহমুদ ২০১৩ সাল থেকে নিয়মিত রক্তদান করে আসছে। এরই ধারাবাহিকতায় ফোরকান মাহমুদ ৩১ তম বার লাল ভালোবাসা দান করলেন দেশের বাইরে সূদুর ফিনল্যান্ডে।

উল্লেখ্য, রক্তদান সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও বৃদ্ধি এবং রক্তদানকে একটি সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলার মহৎ উদ্দেশ্য নিয়ে ২০১৩ সালের ১ জুন বরিশালের অদম্য তরুন ফোরকান মাহমুদের হাত ধরে মাত্র ৪০ জন সদস্য নিয়ে আর্তনাদ নামের সংগঠন যাত্রা শুরু করে।

ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিচালিত সম্পূর্ণ অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী এই সংগঠনের মূল উদ্দেশ্য রক্তদানে সক্ষম প্রতিটি মানুষকে রক্তদানে উৎসাহ প্রদান ও উদ্বুদ্ধকরণ। বর্তমানে ২৮টি জেলা, ৪৩ বিশ্ববিদ্যালয় ও কলেজে কার্যক্রম পরিচালিত হচ্ছে। মুমূর্ষেুর জন্য সরবরাহ করছে বছরের প্রয়োজনীয় রক্তের চাহিদার সিংহভাগ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে জানিয়ে দিচ্ছে সকল মানুষকে তার নিজ রক্তের গ্রুপ। সূদীর্ঘ ৯ বছরের এই স্বপ্নযাত্রায় আর্তনাদ ৩০ হাজারের অধিক মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দিয়েছে ও রক্তদানে উদ্বুদ্ধ করেছে এবং ১০ হাজারের অধিক ব্যাগ রক্ত বিনামূল্যে সরবরাহ করেছে।

পথ শিশু ও পিছিয়ে পড়া নারীদের জন্য ২টি বর্ণমালা স্কুল (ঢাকা ও বরিশাল), বন্যার্তদের সাহায্য, ক্ষুধার্তদের খাদ্য বিতরণ, প্রতি বছর ঈদে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ।মাদক, যৌতুক ও ইভটিজিং বিরোধী সামাজিক সচেতনতা, সামাজিক ও মানবিক অবক্ষয় রোধে সেমিনার, মানব বন্ধন করে আসছে। প্রায় ২ হাজার ৫শত এর অধিক মুমূর্ষু রোগীকে বিনা মূল্যে চিকিৎসা সেবা দান। ৫ শতাধিকের অধিক নিরক্ষরদের মাঝে অক্ষর জ্ঞান প্রদান। ৩৭টি ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প, ৫০ টির অধিক ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করে আসছে।

আপনার মন্তব্য জানান