মুলাদী উপজেলা ইমাম সমিতির আয়োজনে পৌর মেয়রের মাতার দীর্ঘায়ূ ও সুস্থতা কামনা করে দোয়া

0
377

মুলাদী প্রতিনিধিঃ
মুলাদী পৌরসভার মেয়র শফিক উজ্জামান রুবেলের মাতা বার্ধক্য জনিত কারনে দীর্ঘদিন অসুস্থ্য থাকায় তার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করে মুলাদী উপজেলা ইমাম সমিতির আয়োজনের খতমে খাজেগা ও দোয়া মোনাজাত গতকাল সকাল ১০টায় মুলাদী বাইতুল জান্নাত জামে মসজিদে উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওঃ আঃ নুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক মুফতি মাওঃ রফিকুল ইসলাম ইসলাম, পৌর মেয়রের ভাই ও সমাজ সেবক ইমরুজ্জামান রেজিন, ইমাম সমিতির সহ-সভাপতি মাওঃ আবদুল্লাহ মুহিবুল্লাহ ইবনে নুর, মাওঃ জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওঃ সালাউদ্দিন, কোষাধ্যক্ষ মাওঃ আঃ হক, শরিয়ত উল্লাহ প্রমুখ।

আপনার মন্তব্য জানান