‘মহান বিজয় দিবস-২০১৯ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করলো এ আর স্কুল এন্ড কলেজ’

0
471

মহান বিজয় দিবস-২০১৯ উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করলো এ আর স্কুল এন্ড কলেজ।মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছিল এ আর স্কুল এন্ড কলেজ।

মহান বিজয় দিবস উপলক্ষে এ আর স্কুল এন্ড কলেজ “জাতীয় পতাকা উত্তোলনসহ স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল,বিজয় র‍্যালী,চিত্রাঙ্গন প্রতিযোগিতা,আলোচনা সভা এবং ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের সম্পন্ন করে।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুর রাজ্জাক,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এ আর স্কুল এন্ড কলেজ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাঈমুল রাজ্জাক, নির্বাহী পরিচালক,এ আর স্কুল এন্ড কলেজ এবং মিসেস তানিয়া তুজ জহুরা, এমবিবিএস,মেডিকেল অফিসার।এ সময়ে বক্তৃতা প্রদান করেন প্রধান অতিথি জনাব আব্দুর রাজ্জাক তিনি বলেন, শিক্ষাই মানুষের শ্রেষ্ঠ সম্পদ।সবারই সুশিক্ষায় শিক্ষিত হওয়া প্রয়োজন।এ সময়ে আরও বক্তব্য রাখেন,বিশেষ অতিথি মিসেস তানিয়া তুজ জহুরা, তিনি তার বক্তব্যে বলেন,শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যের প্রয়োজন ও তার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে ভবিষ্যতে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করা হবে বলেও আশা প্রকাশ করেন। এছাড়া আরও বক্তব্য রাখেন, জনাব নাঈমুল রাজ্জাক,তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির প্রাণ প্রবাহ।যে জাতি যত সুশিক্ষায় শিক্ষিত সে জাতি তত উন্নত। তিনি ছাত্র-ছাত্রীদের ন্যায়বোধ,দায়িত্ব ও কর্তব্যবোধ গুণাবলী অর্জনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন। তিনি আরও জানান, নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে এ আর স্কুল এন্ড কলেজে স্বল্প বেতনে পাঠদানের সুযোগ দেয়া হয়েছে।

আপনার মন্তব্য জানান