তাড়াশে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

0
418

সিরাজগঞ্জের তাড়াশে মোটরসাইকেল দুর্ঘটনায় সাহেব আলী (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তাড়াশ কাটাগাড়ী আঞ্চলিক সড়কে কাঁস্তা এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহত সাহেব আলী মাধাইনগর ইউনিয়নের ওয়াশীন গ্রামের মো: ইউসুফ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে তার নিজ মোটরসাইকেল যোগে তাড়াশ তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে কাঁস্তা এলাকায় একটি বাইসাইকেল আরোহীকে সাইড দিতে গিয়ে রাস্তার পার্শ্বের গাছে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে মূর্মুষু অবস্থায় উদ্ধার করে বগুড়া শজিমেক কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিহতের বড় ভাই শামীম হোসেন নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য জানান