উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা

0
394

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বিএনপির ছাত্র সংগঠন- ছাত্রদলের স্থানীয় নেতা মজনুর রহমান মজনুকে (৩৫) শুক্রবার রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত মজনুর রহমান উপজেলার ধনতলা গ্রামের ওবায়দুল ইসলামের ছেলে ও উপজেলার ইউনিটের সাধারণ সম্পাদক।

উপজেলার সুকদেবপুর চৌরাস্তা নামক স্থান থেকে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তীতে তদন্ত করে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে। ইউএনবি।

আপনার মন্তব্য জানান