মুলাদীতে গাছ পড়ে ইলেকট্রিক দোকান ভস্মিভূত; ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি

0
1271

মুলাদী প্রতিনিধি: মুলাদী উপজেলার ৫নং চরকালেখান ইউনিয়নের নমরহাট বাজারের ব্যবসায়ী কার্তিক মন্ডলের দোকানে উপর বিশাল দুইটি চাম্বুল গাছ পড়ে ব্যবাসয়ীর প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। ঘটনার বিবরন ও কার্তিক মন্ডল জানান, ২৩ শে সেপ্টেম্বর রাতে বৃষ্টির কারনে পাশ্ববর্তী স্বাস্থ্য উপকেন্দ্রের দুইটি চাম্বুল গাছ আমার দোকানের উপর পড়ে। এতে দোকানে থাকা মালামাল সম্পূর্ন ভস্মিভূত হয়ে গেছে আমার প্রায় ৪/৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, গাছ দুইটি সরকারী হওয়ায় কেউই কাটতে সাহস পাচ্ছে না। আমি চরকালেখান চেয়ারম্যান কে জানালে তিনি ইউএনও মহোদয়ের সাথে আলাপ করে ব্যবস্থা গ্রহন করবেন বলে জানিয়েছেন। তবে রিপোর্ট লেখা পর্যন্ত গাছ দুইটি অপসারনের কোন ব্যবস্থা নেওয়া হয়নি। কার্তিক মন্ডল ক্ষতিগ্রস্থ হওয়ায় উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আলোকপাত করেছেন যাহাতে তাকে সরকারী ভাবে আর্থিক সহায়তা দেয়া হয়।

আপনার মন্তব্য জানান