মুলাদির চরকালেখান ইউনিয়নে আর্তনাদের মাদক, যৌতুক, ইভটিজিং বিরোধী সেমিনার

0
801
অনলাইন ডেস্কঃ বরিশালের মুলাদি উপজেলায় আর্তনাদ ফাউন্ডেশন, চরকালেখান ইউনিয়ন ইউনিট শাখার আয়োজনে গলই ভাংগা বাজারে মাদক, যৌতুক, ইভটিজিং ও বাল্যবিবাহ এবং শিশুশ্রম বিরোধী সেমিনার আয়োজন করা হয়।
উক্ত সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ মতিউর রহমান, মুলাদি থানা অফিসার ইনচার্য মোঃ ফয়েজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল ইসলাম সবুজ, আর্তনাদ ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান ইঞ্জি. ফোরকান মাহমুদ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও চরকালেখান ইউনিট শাখার শতাধিক সদস্য ও স্বেচ্ছাসেবক প্রমুখ। উক্ত প্রোগ্রামটি উপস্থাপনা করেন আর্তনাদ ফাউন্ডেশন, চরকালেখান ইউনিট প্রধান মোঃ মাইদুল ইসলাম।
শুভেচ্ছা বক্তৃতায় ইঞ্জি. ফোরকান মাহমুদ জানান, মাত্র ৪০ জন স্বপ্নবাজ ,উদ্যমী তরুন তরুনীর হাত ধরে ২০১৩ সালে বরিশালে আর্তনাদের পথ চলা। বর্তমানে দেশের ২৫ টি জেলায় এবং ৫৭ টি বিশ্ববিদ্যালয়, কলেজে আর্তনাদ এর টিম একযোগে কাজ করে চলছে। ভবিষ্যতে দেশের সকল জেলা, উপজেলা, ইউনিয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানে আর্তনাদের টিম গঠন করা হবে।
সেমিনারে বক্তরা মাদক, যৌতুক, ইভটিজিং এর ক্ষতিকর দিক তুলে ধরেন এবং সমাজকে এর কলুশতা থেকে রক্ষা করার জন্য সকলকে এগিয়ে আসার জন্য আহবান করেন। এসময় বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ একটি মারাত্মক সমস্যা। তাই বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
প্রধান অতিথি স্বেচ্ছাসেবকদের বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহনের দিক নির্দেশনা প্রদান করেন এবং যুব সমাজকে মোবাইল আসক্তি থেকে বের হয়ে খেলাধুলায় অংশ গ্রহনে উৎসাহ প্রদান করেন এবং প্রয়োজনীয় ক্রীড়া ও শিক্ষাসামগ্রী প্রদানের আশ্বস্ত করেন।

আপনার মন্তব্য জানান