মুলাদীতে র‌্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক

0
849

ফোরকান মাহমুদঃ অসাধু মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন স্থান হতে মাদকদ্রব্য সংগ্রহ করে বরিশাল জেলার মুলাদী থানাসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে, এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব, গোয়েন্দা তৎপরতা ও অপারেশন পরিচালনা করে থাকে।
এরই ধারাবাহিকতায় র‍্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল ১২ অক্টোবর সোমবার মুলাদী থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। আনুমানিক রাত ১০.২০ এর দিগে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মুলাদী থানাধীন মধ্য কায়েতমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল আনুমানিক রাত ১১.৪৫ টায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক ০২ (দুই) জন ব্যক্তিকে আটক করে।
আটককৃত ব্যাক্তি হলেন মুলাদী উপজেলার মধ্যে কায়েতমারারা গ্রামের রাজ্জাক সিকদারের পুত্র তুহিন ও বোয়ালিয়া গ্রামের মোসলেম সরদারের পুত্র সাগর। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীদের নিকট থেকে ৯৫ (পঁচানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি নূর ইসলাম বাদী হয়ে বরিশাল জেলার মুলাদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন বলে সূত্রে জানা যায়।

আপনার মন্তব্য জানান