ফোরকান মাহমুদঃ বরিশালের মুলাদী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষনের শিকার ছাত্রী ও তার পরিবার সূত্রে জানা যায়, মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের পশ্চিম নাজিরপুর গ্রামের মোকছেদ হাওলাদারের পুত্র মোঃ নাইম হাওলাদার ষষ্ঠ শ্রেনীর এক ছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক মেলামেশা করে। এর ফলে মেয়েটি ৬ মাসের অন্তসত্তা হয়ে পড়েছে।
মেয়েটি জানান নাইম হাওলাদার আমাকে ধর্ষন করে চাকু নিয়ে ভয় দেখায়, যদি কাউকে বলি তাহলে মেরে ফেলারও হুমকি দেয়। সবর্শেষ মেয়েটিকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা থাকলেও দীঘদিন যাবৎ মেয়েটির কোন খবর না নিলে মেয়েটি তার পরিবারের নিকট ঘটানার বিষয়টি জানায়। মেয়ের পরিবার অভিযুক্ত নাইম হাওলাদারের পরিবারের সাথে যোগাযোগ করলে তারা বিষয়টি এড়িয়ে যান এবং মেয়ের পরিবাকে হুমকি প্রদান করেন। এলকাবাসী জানান, মেয়ের তুলনায় অভিযুক্ত ছেলের পরিবার অনেক প্রভাবশালী হওয়ায় মেয়ের পরিবারকে পাত্তা দিচ্ছে না।
মেয়ের পিতা জানান, বিষয়টি জানতে পেরে নাজিরপুর ইউনিয়নের দুইজন ইউপি সদস্য ছেলের পরিবারের সাথে কথা বলে সুষ্ঠ সমাধানের আশ্বাস দিলেও এক দিন পর জানিয়ে দেয় যে এ বিষয় ছেলের পরিবার কোন সমাধান চান না। উপায় অন্ত না পেয়ে অসহায় পিতা ৬/৭ মাসের অন্তসত্তা মেয়েকে নিয়ে দিশেহারা হয়ে পড়ে।
থানা প্রশাসনের নিকট কোন অভিযোগ করছেন জানতে চাইলে মেয়েটির পিতা জানান, এখনো করি নাই তবে করার প্রস্তুতি চলছে। অভিযুক্ত নাইম হাওলাদার পরিবারের সহাতায় গাঁ ঢাকা দিয়ে রয়েছে। অভিযুক্তর পিতার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তিনিও সটকে পড়েন। এ ঘটনায় নাজিরপুর ইউনিয়ন বাসীর প্রশাসনের নিকট দাবি অবিলম্বে ধর্ষককে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।









