মেহেদী হাসান, মুলাদিঃ গত ২৭শে এপ্রিল ২০২১ইং তারিখের বরিশালের আঞ্চলিক দৈনিক সময়ের বার্তাসহ কয়েকটি পত্রিকায় মুলাদীতে সন্ত্রাসী হামলার স্বীকার রুবেল পাটোয়ারী শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে উক্ত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। প্রকৃত পক্ষে রুবেল পাটোয়ারী একজন ভাড়াটে সন্ত্রাসী। রুবেল পাটোয়ারীর বাড়ী কাজিরচর ইউনিয়নে খাসের হাট এলাকায় হলেও সে গত ২১শে এপ্রিল বিকাল ৩ ঘটিকায় লোকজন নিয়ে মুলাদী ইউনিয়নের খালাসিরচর গ্রামে জমা জমি সংক্রান্ত শালিশ বৈঠকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আমাকে সহ পরিবারের ৪/৫ জনকে মেরে গুরুতর আহত করে। আমারা মুলাদী হাসপাতালে চিকিৎসা নিতে আসলে সেখানেও তারা হামলা চালায়, যার শতশত স্বাক্ষী প্রমান আছে।
এ ব্যাপারে আমি মুলাদী থানায় একটি মামলা দায়ের করছি। এতে ক্ষিপ্ত হয়ে রুবেল পাটোয়ারী ও তার লোকজন মিথ্যা মামলা সাজানোর জন্য সৌদি আরবে যাওয়ার জন্য আমি টাকা নিয়েছি বলে অভিযোগ করে। প্রকৃত পক্ষে রুবেল পাটোয়ারীর সাথে আমার বিদেশ যাওয়ার ব্যাপারে কোন কথা হয় নাই; তাই টাকা নেওয়ার প্রশ্নই আসে না। আমার ও পরিবারের মান সম্মান ক্ষুন্ন করা ও মিথ্যা মামলা সাজানোর জন্য সাংবাদিক ভাইদের ভুল বুঝিয়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়াছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারীঃ
মো: সেকান্দার বেপারী, পিতাঃ মৃত: কাদের বেপারী, সাং-চরলক্ষীপুর, মুলাদী, বরিশাল।









