অনলাইন ডেস্কঃ মুলাদী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্দ্যেগে ২মে, রবিবার ১৯ই রমজান, বিকাল ৫টায় পৌর এলাকার ৫নং ওয়ার্ডের খান বাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মুলাদী পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা লেলিন সরদারের সঞ্চালনায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা আলহাজ্ব আ: ছত্তার খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আ: রব খান, যুবদল নেতা রুহুল আমিন খান, রাসেল হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা তারেক মনোহর, মাসুদ মৃধা, চান্দু মিয়া, পৌর নেতা মিরাজ মুন্সি, রাসেল হাওলাদার, রুমন হাওলাদার, সেন্টু হাওলাদার, জেলা ছাত্রদল নেতা বনি আমিন খান, পৌর ছাত্রদলের সদস্য সচিব কবির মোল্লা, নাজিরপুর ইউনিয়ন ছাত্রদল নেতা সোহেল সরদার, সফিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোদাচ্ছের হাওলাদার, মন্টু মুন্সি, নাজিরপুর আল আমিন ডাক্তার, মামুন সিকদার, রবিউল জমাদ্দার, সাকিব হাওলাদার, চরকালেখান জসিম তালুকদার।
ইফতার ও দোয়া অনুষ্ঠানে বাংলাদেশের তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রয়াত কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবুর ৫১ তম জন্ম বাষির্কীতে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় ।









