ভূমি দস্যু মোহম্মাদ লী’র জমি লিজের নামে প্রতরনা

0
284

মুলাদী সংবাদদাতা :
বরিশাল জেলার হিজলা উপজেলার চরকিল্লা পূর্ব চর মৌজার ৫৬, ৩৬ ও ২৫ নং খতিয়ানে ৬৩,৬৪,৬৯,৭৫,৭৪,৫৩,৭০,৭৫,৭৬ দাগের মালিকানা সম্পত্তি নিয়ে অবিনব প্রতারনা করছে হিজলা উপজেলার চরকুশুরিয়া আবদা গ্রামের নজরুল আলী মাঝির পুত্র মোহাম্মাদ আলী।

ঐ মৌজার উপরে উল্লিখিত খতিয়ান ও দাগে ওয়ারিশ সূত্রে মালিক মুলাদী পৌর সভার মোস্তফা মল্লিক, সোয়েব হাওলাদার, হাচান হাওলাদার সহ একাধিক মালিক অভিযোগ করেন মোহাম্মাদ আলী আমাদের নিজ ভূমি বিভিন্ন সময়ে কৃষকদের কাছে নিজের বলে দাবি করে খাজনা/বর্গা দেয়ার কথা বলে বাৎসরিক টাকা নিয়ে যায়। আমরা তাকে একাধিক বার ফোনে নিষেধ করলে শোনেনা এবং আমাদের সাথে দেখা করে কথা বলার প্রস্তাব দিলেও কাছে আসেনা। সে একজন প্রতারক তাই আমাদের জমি নিজের বলে চালিয়ে দি”েছ।
এ ব্যপারে কৃষকদের সাথে কথা বলে জানা যায় মূল মালিকগন না থাকলে ঐ জমিতে মোহাম্মাদ আলী এসে আমাদের কাছে টাকা চায় আমরা টাকা দিতে অস্বীকার করলে সে হুমকি ধুমকি দেয় এবং তার দলবল নিয়ে ভয়ও দেখায় নিরুপায় হয়ে টাকা পয়াসা দেই।

এ ব্যাপারে মোহাম্মাদ আলীর নিকট জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন আমার জমি আমি বর্গা দিয়েছি অন্য কারও জমি লিজ কিংবা বর্গা দেইনি। এ ব্যাপারে মূলমালিক গন মোহ্াম্মাদ আলীর বিরদ্ধে ব্যব¯’া নিবে বলে জানিয়েছেন।

আপনার মন্তব্য জানান