মুলাদী প্রতিনিধি:
মুলাদী পৌরসভার ৪নং ওয়ার্ডের হাওলাদার বাড়ীর রাস্তার কাজের শুভ উদ্ধোধন গতকাল বিকাল ৪টায় হাওলাদার বাড়ী সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত হয়।
উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুলাদী পৌর সভার মেয়র শফিক উজ্জামান রুবেল বলেন রাজনীতিতে প্রতিদ্বন্ধিতা ও প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা নয়। তিনি বলেন অপর একটি পক্ষ মুলাদী মীরগঞ্জে রাতের অন্ধকারে আমাদের দুটি ব্যানার সরিয়ে তাদের ব্যানার লাগিয়েছে এটা কোন সুষ্ঠ রাজনীতি নয় প্রতিহিংসার রাজনীতি। আমি ডা. আঃ রাজ্জাক ভুলুর সন্তান কোনদিন প্রতিহিংসার রাজনীতি করি নাই যারা করেন তাদের বলছি আসুন সুষ্ঠ ও প্রতিযোগিতা মূলক রাজনীতি করি রাতের অন্ধকারে ব্যানার ফেসটুন সরিয়ে কারও ক্ষতি করে রাজনীতি করবেন না। তিনি আরও বলেন পর্যায়ক্রমে পৌরসভায় জনগন সকল ধরনের উন্নয়নের আওতায় নিয়ে আসবেন বলেও জানান।
পৌর ছাত্রলীগের সভাপতি জুনায়েত আহসান তীলক খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুলাদী উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মোশারফ রাড়ী, সালেহ্ উদ্দিন হাওলাদার, পৌর আ’লীগের সভাপতি জিয়াউল আহসান সিপু খান, সম্পাদক আলমগীর হোসেন সুমন রাড়ী, উপজেলা আ’লীগ নেতা রাকিবুজ্জামান রাসেল, জেলা ছাত্রলীগ সদস্য জহির মল্লিক।
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সাহে আলম হাজী মিঠু হাওলাদার, কাজী কামাল, সোয়েব হাওলাদার, সাংবাদিক মেহেদী হাসান, সাবেক কাউন্সিল ফিরোজ আহম্মেদ রাড়ী, প্রবাসী নাসিম হাওলাদার, রিয়াজ আমিন, সোহেল হাওলাদার সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।









