মুলাদীতে জাতীয় পার্টির বর্ধিত সভা -ভাইস চেয়ারম্যান পদে মাকসুদা আক্তার শোভাকে সমার্থন

0
297

মুলাদী প্রতিনিধি:
মুলাদী উপজেলা জাতীয় পার্টির বর্ধিত সভা ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন বিষয়ক সভা গতকাল বেলা ১১টায় উপজেলার চরকালেখাঁন ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ সেলিম আহম্মেদ চৌকিদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়ছে ।

সভায় উপজেলা জাতীয় পার্টির ৭টি ইউনিয়ন ও পৌরসভার সহযোগী সংগঠনের প্রতিনিধি গণের উপ¯ি’তি ও সর্বসম্মতিক্রমে বাটামারা ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব ও জাতীয় পার্টির নিবেদিত প্রান মোকছুদুর রহমান আকন্দ’র সহ ধর্মনী জাতীয় পার্টির নেত্রী মোসাঃ মাকসুদা আক্তার শোভাকে আসন্ন উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সমর্থন দেয়া হয়। সভায় উক্ত প্রার্থীর পক্ষে জাতীয় পার্টির সকলকে কাজ করার অনুরোধ জানানো হয়।

এছাড়াও মুলাদী বাবুগঞ্জ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জাতীয় পার্টির প্রেসেডিয়াম সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু’র হাতকে শক্তি শালী করার লক্ষ্যে জাতীয় পাটি’র কার্যক্রম বৃদ্ধি ও মাননীয় সংসদ সদস্যের উন্নয়নের চিত্র মানুষের মাঝে তুলে ধরার অনুরোধ জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক চরকালেখান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরাজুল ইসলাম সরদার, মুলাদী পৌর কাউন্সিলর ও পৌর প্যানেল মেয়র ও সাবেক সাধারন সম্পাদক আরিফ হোসেন সরদার, নাজিরপুর ইউনিয়ণ কমিটির আহবায়ক ও উপজেলা জাতীয় পার্টির সদস্য এনামুল হক ভ‚ইয়া, সদস্য দেলোয়ার হোসেন মৃধা,শাজাহান ঢালী, মাকসুদুর রহমান, মাষ্টার শহিদুল ইসলাম, সৈয়দ মুজাম্মেল, পৌর জাতীয় পার্টির নেতা সিপার খান, সফিপুর ইউনিয়ন সদস্য সচিব মাষ্টার মোশারফ হোসেন, যুগ্ন আহবায়ক কামাল মোল্লা, উপজেলা যুব সংহতির আহবায়ক আলাউদ্দিন মল্লিক,সদস্য সচিব বাবু মাতুব্বার, যুব-সংহতি বাটামারা ইউনিয়ণ আহবায়ক সোহেল মোল্লা, উপজেলা স্বে”ছাসেব পার্টি আহবায়ক দুলাল হাওলাদার, কৃষক পার্টির আহবায়ক মাষ্টার অমল চন্দ্র ভক্ত, মুলাদী ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক জামাল হোসেন হাওলাদার, মোতালেব মীর,নিলু সরদার, মহিলা বিষয়ক উপজেলা আহবায়ক নাজমা বেগম,সদস্য সচিব লিজা আক্তার,পৌর আহবায়ক সীমা আক্তার সহ উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের প্রতিনিধি গন উপস্থিত ছিলেন।

 

আপনার মন্তব্য জানান