জনতার কন্ঠস্বর-ডেস্ক রিপোর্ট :
বরিশাল জেলার হিজলা উপজেলার পত্তনীভাংগা গ্রামের ইসহাক মল্লিক বর্তমানে ইসহাক কাজীর বিরুদ্ধে আদালতের আদেশ অমান্য করে গৃহ নির্মানের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে ঐ এলাকার জালাল মল্লিকের পুত্র ইসহাক মল্লিকের বিরুদ্ধে অতিরিক্ত জলা ম্যাজিষ্ট্রেটের আদালতে একটি অভিযোগ দায়ের করেন একই এলাকার কাজী রেকায়েদ হোসেন, যাহার নং-২২/০২১ হিজলা ধারা ১৪৪/১৪৫, উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত হিজলা থানাকে বিরোধীয় সম্পত্তিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য হিজলা থানাকে নির্দেশ দেন। কিš‘ু ৩০ জুন ২১ আদালত আদেশ দেন বিবাদীদের বিরোধীয় সম্পত্তিতে কোন ঘর থাকলে তা সংস্কার করতে পারবে কিš‘ু নতুন কোন কিছু নির্মানা করতে পারবে না। কিš‘ু ইসহাক মল্লিক নতুন করে ঘর সংস্কারের নামে তার ছেলে শাজহান ও আতœীয় স্বজন নিয়ে আদালতে আদেশ অমান্য করে ঘরের সম্মুকে ১০ ফুট বর্ধিত করে নতুন দেয়াল নির্মান করছে বলে অভিযোগ করেন রেকায়েত কাজী ও কেয়ার টেকার সিদ্দিকুর রহমান। তিনি আরও অভিযোগ করেন ইসহাক মল্লিক নাম ও পদবী পরিবর্তন করে বিভিন্ন অপকর্ম চালিয়ে যা”েছ। আমি দেয়াল নির্মান বাঁধা দিলে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমার উপর হামলা চালায়। এতে আমি থানায় একটি সাধারন ডায়েরি করি। থানা পুলিশ ঘটনা ¯’লে এসে কাজ করতে নিষেধ করে যায় তাও তারা শুনছে বর্তমানে রাতে অন্ধকারে কাজ করছে। যে কোন সময় তারা আমার ক্ষতি করতে পারে। আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি। এ বিষয় অভিযুক্ত ইসহাক মল্লিক এর নিকট জানতে চাইলে তিনি জানান আদালত যে সিদ্ধান্ত দেয় সেটা আমরা মেনে নেব ।









