মুলাদীতে করোনা আতংকঃ ২৪ ঘণ্টায় রেকর্ড সনাক্ত ১৯

0
842

ফোরকান মাহমুদঃ বরিশালের মুলাদী উপজেলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন। বুধবার (৩০ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে।

সীমান্তবর্তী এলাকার মতো হঠাৎ করেই মুলাদীতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। বুধবার মোট ৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়; এর মধ্যে ১৯ জনের পজেটিভ আসে। এর আগেরদিন (মঙ্গলবার) ২৩ জনের মধ্যে ১১ জন এবং গতপরশু (সোমবার) ১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ৬ জনের পজেটিভ পাওয়া যায়।

উল্ল্যখ্য, জুন মাসে মুলাদিতে মোট ৪৭ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে। এরমধ্যে গত তিন দিনে গুনিতক হারে আক্রান্ত হয়েছে ৩৬ জন।

জরুরী প্রয়োজনে আইইডিসিআর এর করোনা কন্ট্রোল রুম (০১৭০০৭০৫৭৩৭) অথবা হটলাইন নম্বরে (০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৪৪৩৩৩২২২, ০১৫৫০০৬৪৯০১–০৫) যোগাযোগ করা যাবে। এ ছাড়া করোনাসংক্রান্ত তথ্য জানতে বা সহযোগিতা পেতে স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ এবং ৩৩৩ নম্বরে ফোন করা যাবে।

আপনার মন্তব্য জানান