ফোরকান মাহমুদ, মুলাদীঃ বিশ্বব্যাপী চলমান করোনা ভাইরাস সংকটে জন জীবন স্থবির। করোনা প্রভাবে অর্থনৈতিক মন্দা শুরু হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ আক্রান্ত ও মারা গেছে। বরিশালের মুলাদি উপজেলায় সোনালী ব্যাংকের ম্যানেজার রেজাউল ইসলাম সহ মোট ৫ জন আক্রান্ত হয়েছে। আক্রান্ত অন্যান্য সদস্যরা হলো অফিসার বাদল চৌধুরী, আনসার সদস্য রিজান, জাহিদ এবং কাজিরচর ইউনিয়েনের শামিমা। উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা ডা: সাইয়েদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। আক্রান্ত ব্যক্তিরা স্বেচ্ছায় করোনা পরীক্ষার জন্য নুমুনা দেন বলে জানান তিনি।
আক্রান্ত সদস্যরা ইতিমধ্যে হোম কোয়ারেন্টেনে আছে। তবে ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী আক্রান্ত হলেও মুলাদী সোনালী ব্যাংক ঘুরে দেখা যায় সোনালী ব্যাংক মুলাদী শাখার কাযক্রম স্বাভাবিক ভাবে সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত চলছে । ব্যাংকের বাকি সদস্যেরাও নমুনা পরীক্ষা দিয়েছে বলে জানান ব্যাংকের এক কর্মকর্তা।








