মো: মেহেদী হাসান,মুলাদী।
মুলাদীতে উৎসব মুখর পরিবেশে পাঠ্য পুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে । সরকার ঘোষিত বছরের প্রথম দিনে কোমল মতি ছাত্র/ছাত্রীদের মাঝে উৎসব করে বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরণ অনুষ্ঠিত হয়ে থাকে । সেই লক্ষে মুলাদী উপজেলার বিভিন্ন স্থানে খবর নিয়ে দেখা গেছে সুষ্ঠ ও সুন্দর ভাবে ছাত্র/ছাত্রীর মাঝে বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরণ করা হয়েছে ।
২০১০ সাল থেকে ধারাবাহিকভাবে শিক্ষা বর্ষের প্রথম দিন সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উৎসব করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দিচ্ছে সরকার ।
সে অনুযায়ী আজ সোমবারও মুলাদী উপজেলার গাছুয়া আ: কাদের মাধ্যমিক বিদ্যালয় বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়ছে।
বই বিতরণ উৎসব সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও পৌর আ’লীগের সাধারন সম্পাদক,প্রেস ক্লাবে সভাপতি আলমগীর হোসেন সুমন রাড়ী ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরানের পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নজিবুর রহমান ভূইয়া কামাল, গণবার্তা সম্পাদক মোঃ শাহিন, সহঃ শিক্ষক ইমরান হোসেন, অভিভাবক সদস্য রহিম বিশ্বাস, মোঃ জুলহাস, মাসুম বিল্লাহ, মোসাঃ বিলকিছ প্রমুখ, এ সময় বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, ছাত্র/ছাত্রী ও অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।









