মো: শাহিন,মুলাদী :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে মহাজোট মনোনীত ও জাতীয় পার্টির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপুর নাঙ্গল মার্কাকে বিজয়ী করতে গতকাল ৩টায় মুলাদীতে ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় আ’লীগের উপকমিটি সাবেক সহ-সম্পাদক মিজানুর রহমান হাওলাদারের নেতৃত্বে নির্বাচনী গনংসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শতশত নারী-পুরুষ নিয়ে মিছিলটি মুলাদী পুরতন বাসষ্ট্রান থেকে শুরু হয়ে মুলাদী পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পূণরায় বাসষ্ট্রানে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে বক্তাব্যে আ”লীগের এ নেতা বলেন ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার শেখ মহাজোট মনোনীত প্রার্থী নাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি আশা করি।
এ সময় আ’লীগ,যুবলীগ ও ছাত্রলীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ জাতীয়পার্টির নেতৃবৃন্দ উপ¯ি’ত ছিলেন









