মুলাদী প্রতিনিধিঃ
মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়ন জাতীয় পার্টির নেতা ও গলই ভাঙ্গা বাজাররের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইমদাদুল আমিন এর আয়োজনে গতকাল মহাজোট মনোনীত ও জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর-নাঙ্গল প্রতীকের সমর্থনে বিকাল ৩টায় চরকালেখান ইউনিয়নের গলই ভাঙ্গা বাজারের বিভিন্ন স্থানে গনসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়। গনসংযোগ ও মিছিল শেষে ইউনিয়ন চেয়ারম্যান মিরাজ সরদারের বাড়ীতে নাঙ্গল মার্কার উঠানে বৈঠকে কয়েকশত নারী পুরুষ নিয়ে অংশ করেন ইমদাদুল আমিন। মিছিলে বিভিন্ন স্লোগান দিয়ে নাঙ্গলের পক্ষে ভোটারদের মনোযোগ আকর্ষনের করতে দেখা যায়।
মিছিল শেষে গনসংযোগ কালে গোলাম কিবরিয়ার টিপুর পক্ষে ভোট চেয়ে জাতীয় পার্টির ইমাদাদুল বলেন মুলাদী বাবুগঞ্জের বর্তমান সাংসদ গোলাম কিবরিয়া টিপু ভাইকে নাঙ্গল প্রতীকে ভোট দিয়ে পূনরায় জয়যুক্ত করে এ অঞ্চলের উন্নয়নের ধারবাহিকতা রক্ষা করুন ।
এসময় তার তার সাথে অত্র ইউনিয়ন ও ওয়ার্ডের জাতীয় পার্টির নেতৃবন্দকে উপস্থিত থাকতে দেখা গেছে।









