মুলাদীতে পৃথক পৃথক ভাবে আ’লীগের জাতীয় শোক দিবস পালিত

0
458

মুলাদী প্রতিনিধি:
মুলাদীতে বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচীর মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শোক দিবস উপলক্ষে মুলাদী উপজেলা আ’লীগ ও সকরারী বে-সরকারী প্রতিষ্ঠানে নানা কর্মসূচী পালন করে।
১৫ আগষ্ট উপলক্ষে মুলাদী উপজেলা সদর রোড পৌর আ’লীগের কার্যালয়ে সম্মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুলাদী উপজেলা ও পৌর আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরনে একটি শোক র‌্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে এতে উপজেলা আ’লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করে। র‌্যালী শেষে মুলাদী পৌর চত্বরে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতের ও গনভোজের মাধ্যমে তাদের অনুষ্ঠান শেষ হয়।

অপরদিকে মুলাদী উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠুর নেতৃত্বে আ’লীগের অপর অংশটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পৌর শহরে শোক র‌্যালী বের করে পরবর্তীতে মুলাদী কলেজ হল রুমে আলোচনা সভা, দোয়া মোনাজাত ও গণভোজের আয়োজনে করে এতেও উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে  বিপুল সংখ্যাক আ’লীগের  নেতাকর্মী অংশ গ্রহণ করে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড, আঃ বারী, পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল, বাংলাদেশ সুপ্রিম কোট আইনজীবী সমিতির সদস্য আ’লীগ নেতা সাফায়েত হোসেন সজীব, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা নাসরিন, মুলাদী পৌর আ’লীগের সভাপতি জিয়াউল আহসান সিপু খান, সাধারন সম্পাদক আলমগীর হোসেন সুমন রাড়ী, যুবলীগ নেতা সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি অহিদুজ্জামান আনোয়ার তালুকদার, সম্পাদক সাহে আলম হাজী মিঠু, রফিকুল ইসলাম রাসেল, কাজী কামাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক কাজী মুরাদ, পৌর ছাত্রলীগ সভাপতি জুনায়েত আহসান খান তিলক, সাধারন সম্পাদক জুয়েল হাওলাদার, উপজেলা ছাত্রলীগ নেতা এ্যাড. তানভীর আহম্মেদ রাড়ী প্রমুখ।

আপনার মন্তব্য জানান