মুলাদীতে দুই দিন ধরে নিখোঁজ বৃদ্ধ নুর আলম সরদার

0
799

মোঃ মেহেদী হাসান,স্টাফ করেসপন্ডেন্ট,মুলাদী ঃ

বরিশাল জেলার মুলাদী উপজেলার মুলাদী সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা ও উত্তর চরডাকাতিয়া গ্রামের নুর আলম সরদার (৬০) নামে এক বয়স্ক বৃদ্ধ দুই দিন যাবৎ নিখোঁজ রয়েছে।

বৃদ্ধের পুত্র ও থানায় সাধারন ডায়েরী সূত্রে জানা গেছে গত ১৫ই জুলাই, রোজ বৃহস্পতিবার, সকাল ১০টায় বাড়ী থেকে ঔষধ কেনার জন্য মুলাদী এসে আর বাড়ী ফেরেনি বৃদ্ধ নুর আলম সরদার। আসর বাদ ও সন্ধায় বাড়ীতে না ফেরলে তার  স্বজনরা মুলাদী এসে এবং আত্নীয় স্বজনের বাড়ীতে খোঁজ খবর নিয়ে কোথাও তার কোন সন্ধান পাননি।

এ নিয়ে পরিবার পরিজন ভীষন চিন্তা ও গভীর উদ্বিগ্ন রয়েছে তার পিতাকে না পেয়ে সন্তানরা হন্য হয়ে খুজছে। মুলাদীতে মাইকিং ও করছে কিন্তু কোথাও তার কোন হদিস মিলছে না। স্থাণীয়দের মনে বাসা বেঁধেছে বৃদ্ধ নুর আলম সরদার কোথায় গেল ? কোথাও উক্ত বৃদ্ধকে দেখা গেলে কিংবা পাওয়া গেলে ০১৯৫০-৫১২৭২০/০১৭৭৫-১৬৯৮৬৫ নম্বরে অথবা মুলাদী থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে তার পরিবারের সদস্যবৃন্দ।

আপনার মন্তব্য জানান