মেহেন্দীগঞ্জের ভাষানচর ইউনিয়নে ঈদুল আয্হার চাল ও নগদ টাকা না পাওয়ায় প্রতিবাদ সভা

0
444

ষ্টাফ করেসপন্ডেন্ট :

বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ৭ নং ভাষানচর ইউনিয়েনে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে প্রধান মন্ত্রীর বিশেষ উপহার চাল ও নগদ টাকা না পাওয়ায় ১৭ই জুন বিকাল ৫টায় ইউনিয়ন পরিষদের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ।

ভাষানচর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সদ্য নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় সকল ইউপি সদস্য সহ অত্র সাধারন জনতা উপস্থিত ছিলেন। সভায় চেয়ারম্যান বলেন বাংলাদেশের সকল ইউনিয়নে ঈদুল আযহার চাল ও নগদ টাকা পেলেও ভাষান চর ইউনিয়নের ৪৬০০ জন বঞ্চিত হচ্ছে ।

তিনি স্থানীয় সংসদ সদস্য পংকজ দেবনাথের কাছে প্রশ্ন রেখে বলেন সারা বাংলাদেশে পেলে আমার এলাকার জনগন কেন পাবে না? এ বিষয় তিনি দ্রুত প্রধানমন্ত্রী সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

আপনার মন্তব্য জানান