পরিচ্ছন্ন মুলাদি উপজেলা গড়ার প্রত্যয়ে বিডি ক্লিন মুলাদি টিম।

0
438

বিডি ক্লিন! পরিচ্ছন্নতা নিয়ে কাজ করে এবং পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে।

বিডি ক্লিন প্রতি সাপ্তাহের নির্দিষ্ট একটি দিনে শহরের নির্দিষ্ট একটি অপরিচ্ছন্ন স্থান পরিচ্ছন্ন করে এবং আশপাশের সবাইকে সচেতন করে তোলে। তারই ধারাবাহিকতায় বিডি ক্লিন মুলাদী টিম আজ ২৫-৩-২৩ সকাল ১০ ঘটিকার দিকে মুলাদী উপজেলা চত্বর ও তার চারপাশ পরিচ্ছন্ন করে এবং আশপাশের সবাইকে সচেতন করে। বিডি ক্লিন মুলাদী টিমের সাথে আজকের পরিচ্ছন্নতার কার্যক্রম এ অংশ নিয়েছে উপজেলা নির্বাহী অফিসার জনাব বকুল চন্দ্র কবিরাজ, মুলাদী থানা অফিসার ইনচার্জ জনাব তুষার কুমার মন্ডল, উপজেলা সমন্বয়ক – বিডি ক্লিন মুলাদী নুর মোহাম্মদ সহ মুলাদী উপজেলা টিমের প্রায় চল্লিশ জন সদস্যরা।

২০২১ সালের ১৭ ই অক্টোবর ইং তারিখ থেকে এখন পর্যন্ত পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত মুলাদী গড়ার লক্ষ্যে বিডি ক্লিন মুলাদী সেচ্ছাসেবী সংগঠন জনসচেতনতামূলক নানা কার্য়ক্রম করে আসছে।

আপনার মন্তব্য জানান