মুলাদী প্রতিনিধি ঃ
মুলাদীতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মনির সিকদার মাদক সেবীদের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে।
অভিযোগ সূত্রে জানা গেছে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে ইউপি সদস্য মনির সিকদার বাড়ী ফেরার পথে ২.৩০ মিঃ দিগে মুলাদী পৌর এলাকার পাইতি খোলা খেয়া খেয়াঘাট টিপু মোল্লার মৎস্য ঘের সংলগ্ন পৌছলে পূর্ব থেকে ওত পেতে থাকা মাদকসেবী ভাঙ্গারমোনা এলাকার খালেক হাওলাদারের পুত্র মিলন হাওলাদার, রাশেদ হাওলাদার,বজলু সিকদারের পুত্র রাব্বি, খালেক সিকদারের পুত্র জসিম সহ ৮/১০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মনিরের মাঁথা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত করে।
স্থানীয় লোকজন আহত মনির সিকদারকে উদ্ধার করে প্রথমে মুলাদী উপজেলা স্বা¯’্য কমল্লেক্্র ভর্তি করে অব¯’ার অবনতি হলে ডাঃ বরিশাল শেবাচিমে প্রেরন করে। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হবে বলে জানিয়ে আহতের স্বজন ইউপি সদস্য ফয়সাল।
আহত মনির সিকদার জানান গত কয়েকদিন আগে হামালাকারীরা মাদক সেবন করা অবস্থায় আমার ওয়ার্ডে ধরা পরে আমি খবর পেয়ে ঘটনা¯’লে গিয়ে মৌখিক ভাবে মাদক সেবন করতে নিষেধ করি এবং আমার নির্বাচিত এলাকা থেকে চলে যেতে বলি। এতে ক্ষুব্ধ হয়ে মাদসেবীরা একত্রিত হয়ে আমার ওপর হামলা চালায়।
এ ঘটনায় স্বজনেরা মামলা দায়েরের প্রস্তুুতি নিচ্ছে বলেও তিনি জানানা। অপরদিগে এলকাবাসি হামলা কারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে।
মুলাদী থানার অফিসার ইনচার্জ এস এম মাহাবুবুর রহমান জানান ঘটনা জানতে পেরেছি লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









