মুলাদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও বনার্ঢ্য র‌্যালী অনুষ্ঠিত

0
172

মোঃ মেহেদী হাসান,মুলাদী প্রতিনিধি : মুলাদীতে ৭ই নভেম্বর ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় দলীয় কার্যালয় চত্বর থেকে এই কর্মসূচি শুরু হয়।

সকাল সাড়ে ১০টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিশাল র্যা লী বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সাবেক পৌর বিএনপির সভাপতি মো. আব্দুর রব খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অনুষ্ঠান সঞ্চালনা করেন মুলাদী পৌর ছাত্রদলের সদস্য সচিব কবির মোল্লা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির ১নং সদস্য, সাবেক উপজেলা সভাপতি, উপজেলা চেয়ারম্যান ও মেয়র আলহাজ্ব আঃ ছত্তার খান।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আঃ ছত্তার খান ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, “ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, আমরা তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং গণতন্ত্র সুরক্ষায় নেতাকর্মীদের সর্বদা সজাগ থাকতে হবে।”
এ সময় আরও বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবিদুর রহমান শরীফ, বরিশাল জেলা ওলামা দলের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, মুলাদী সদর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান বেল্লাল, সফিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এসকান্দার আলী বাঘা ও সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি শাজাহান বেপারী, গাছুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ সামাদ লালন, কাজিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ প্যাদা এবং নাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার আনছার উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির নেতা সেন্টু হাওলাদার, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান, চরকালেখান যুবদলের সাবেক সভাপতি মো. আব্দুর রব আকন ও সিনিয়র সহ-সভাপতি সবুজ আকন, বরিশাল জিয়া মঞ্চের সদস্য সচিব নজরুল ইসলাম হাওলাদার, যুবদল নেতা শফিকুল ইসলাম অভি খান, মিলন হাওলাদার, রাসেল হাওলাদার, সফিপুর ইউনিয়ন যুবদল নেতা হিরন হাওলাদার, পৌর কৃষক দলের সভাপতি আল আমিন রাড়ী ও সাধারণ সম্পাদক মিরাজ মুন্সি, উপজেলা মৎস্য দলের সভাপতি আবুল কালাম মাঝি ও পৌর সভাপতি ইব্রাহীম মোল্লা, মহিলা দলের সাধারণ সম্পাদক আফসানা মিম ও সাংগঠনিক সম্পাদক শিল্পী, বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন মৃধা, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মাসুদ মৃধা ও সিনিয়র সভাপতি মোফাজ্জেল চাপরাশী, মুলাদী সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম সিকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এবং ছাত্রনেতা জুবায়ের রাড়ীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য জানান