মুলাদীর গাছুয়ায় চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মারুফ সিকদারের ব্যাপক গণসংযোগ, আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়

0
161

মোঃ নজরুল ইসলাম সিকদার,মুলাদী :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশালের মুলাদী উপজেলার ৪নং গাছুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী, যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক (মালয়শিয়া) ও বিশিষ্ট সমাজসেবক. মারুফ সিকদার এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গাছুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মরহুম লতিফ সিকদারের সুযোগ্য পুত্র মারুফ সিকদার দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও সমর্থন চাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. মারুফ সিকদারের পরিবার একটি বিএনপি নিবেদিত পরিবার। বিগত দিনে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে দেশে ও প্রবাসে মারুফ সিকদার সক্রিয় ভূমিকা পালন করেছে। এছাড়া স্থানীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট, জয়নুল আবেদীন এম,পি এর পক্ষে মাঠপর্যায়ে কাজ করে তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের নজর কাড়েন।

এলাকায় একজন জনবান্ধব সমাজসেবক হিসেবে মারুফ সিকদারের রয়েছে ব্যাপক পরিচিতি। তিনি ব্যক্তিগত উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও রাস্তাঘাট নির্মাণসহ বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক উন্নয়নমূলক কাজে নিয়মিত অবদান রেখে চলেছেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণসংযোগে এলাকাবাসীর উদ্দেশ্যে মো. মারুফ সিকদার বলেন, “আল্লাহ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে কবুল করেন, তাহলে গাছুয়া ইউনিয়নে প্রাতিষ্ঠানিক সুশাসন ও সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি অর্থনৈতিক ভিত্তি ও অবকাঠামোগত উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও যুবশক্তির বিকাশ, সামাজিক নিরাপত্তা এবং নারীর মর্যাদা নিশ্চিত করা হবে। এ ছাড়াও এলাকা থেকে সম্পূর্ণভাবে মাদক নির্মূল করে ৪নং গাছুয়া ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে তাকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হলে তিনি বিজয়ী হয়ে গাছুয়া ইউনিয়নবাসীর কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে পারবেন এবং এলাকার দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা দূর করে একটি প্রগতিশীল ইউনিয়ন গঠনে অগ্রণী ভূমিকা পালন করবেন। তাঁর এই ধারাবাহিক গণসংযোগ ও উন্নয়নমুখী ভাবনা এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার উদ্দীপনার সৃস্টি করছে।

আপনার মন্তব্য জানান