মুলাদী সদর ইউনিয়নে জাহাঙ্গীর হোসেন মোল্লার গণসংযোগ

0
89

 

মোঃ মেহেদী হাসান,মুলাদীঃ
বরিশালের মুলাদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও মুলাদী সদর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন মোল্লা ব্যাপক গণসংযোগ করেছেন। গতকাল বুধবার দিনব্যাপী তিনি ইউনিয়নের ভাঙ্গারমোনা, কুতুবপুর বাজার ও উত্তর চরডাকাতিয়াসহ আশপাশের বিভিন্ন জনবহুল এলাকায় সাধারণ মানুষ ও ভোটারদের কাছে যান এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। দীর্ঘদিন ধরে মুলাদী সদর ইউনিয়নে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসা জাহাঙ্গীর হোসেন মোল্লা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকার মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন।

এ সময় তিনি ৬নং মুলাদী সদর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। গণসংযোগ কালে তার সাথে সাবেক ইউপি মেম্বার বিএনপি নেতা হাবিবুর রহমান, দুলাল মোল্লা, রাসেল চৌকিদার, তুহিন হাওলাদার, মিজান শরীফ সহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য জানান