ট্রেনের বগি লাইনচ্যুত: কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

0
332

ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটের নীলগঞ্জ মহিনন্দা ভদ্রপাড়া এলাকায় শনিবার সকালে একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বিশ্বাস বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী মালবাহী একটি ট্রেনের দুটি বগি ভোর সাড়ে ৫টায় লাইনচ্যুত হয়। এজন্য এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

খবর পেয়ে ময়মনসিংহ থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে র্পৌছে উদ্ধার কাজ শুরু করে। তবে ঢাকা-কিশোরগঞ্জ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। সূত্র : ইউএনবি।

আপনার মন্তব্য জানান