মুক্তিযুদ্ধ মঞ্চ মেহেন্দীগঞ্জ উপজেলা শাখার সভাপতি লিংকন এবং সাধারন সম্পাদক রাশেদ

0
512
মুক্তিযুদ্ধ মঞ্চ মেহেন্দীগঞ্জ উপজেলা শাখার সভাপতি লিংকন এবং সাধারন সম্পাদক রাশেদ

মুলাদি প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধ মঞ্চ মেহেন্দীগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আন্ধারমানিক ইউনিয়ন, ভংগা গ্রামের মুবিন উল আলম লিংকন এবং সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা কলেজ ছাত্রনেতা হাফিজুর রহমান রাশেদ মনোনীত হয়েছেন।

মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির আহবায়ক/মুখপাত্র অধ্যাপক ড.আ ক ম জামাল উদ্দীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মেহেন্দীগঞ্জ উপজেলা শাখা কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে সদ্য অনুমোদনপ্রাপ্ত নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে মেহেন্দীগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।

মেহেন্দীগঞ্জ উপজেলা শাখার নব নির্বাচিত সাধারন সম্পাদক হাফিজুর রহমান রাশেদ বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকল অন্যায়, অবিচার, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করব এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব।

আপনার মন্তব্য জানান