অনলাইন ডেস্ক: মুলাদীতে ঈদ বস্ত্র নিয়ে গরীব অসহায় খেটে খাওয়া মানুষের পাশে দাড়ালেন বরিশাল উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুলাদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আঃ ছত্তার খান।
জানা যায় ১৭ই মে, রবিবার, বেলা ৪ টায় মুলাদী উপজেলা বি এন পির কার্যালয়ে সামনে তার ব্যাক্তিগত উদ্দ্যেগে ঈদ বস্ত্র বিতরন করা হয়। সারাদেশে যখন করনো ভাইরাসের কারনে খেটে খাওয়া মানুষ অসহায় তখন তাদের পাশে ঈদ বস্ত্র নিয়ে দাঁড়ানোয় এসব খেটে খাওয়া মানুষ বেঁজায় খুঁশি, ঈদ বস্ত্র পেয়ে এসব মানুষের মাঝে ঈদের আমেজ লক্ষ্য করা যায়।
উল্লেখ্য যে, কিছুদিন আগে ৫০০ শত গরীব কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রান বিতরণ করেন, আঃ ছত্তার খান। তিনি জানান, গরীব অসহায় মানুষের পাশে আজীবন ছিলাম, সামনেও থাকব ইনশাআল্লাহ। ঈদ বস্ত্র বিতরন কালে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আ: রব খান, মুলাদী কলেজ ছাত্রদলের সভাপতি ও মুলাদী উপজেলা যুবদল নেতা রুহুল আমিন খান, সিনিয়র সহ-সভাপতি ও স্বেচ্ছা সেবক দল নেতা মোঃ নজরুল ইসলাম, সাবেক পৌর স্বেচ্ছা সেবক দল নেতা নজরুল হাওলাদার, যুবদল নেতা রিয়াজ উদ্দিন সোহেল, ছাত্রদল নেতা মিজানুর রহমান প্রমুখ।









