১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মুলাদীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

0
635

মুলাদী প্রতিনিধি :
১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস ও হাজার বছরের শেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মোনাজাত ১৫ই আগষ্ট রবিবার সকাল ১০টায় মুলাদী পৌরসভা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ছে।

মুলাদী উপজেলা আ’লীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও মুলাদী পৌরসভার মেয়র শফিক উজ্জামান রুবেলের আয়োজনে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে পৌর আ’লীগের সাধারন সম্পাদক হারুন হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক কাজী মাইনুল আহসান সবুজ, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক জিয়াউল আহসান সিপু খান, কৃষি বিষয়ক সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক নজরুল ইসলাম রাড়ী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দুলাল হাওলাদার, মুলাদী উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ও কাউন্সিলর আরিফ সরদার, বরিশাল জেলা ছাত্রলীগের সদস্য জহিরুল ইসলাম মল্লিক, এ সময় উপ¯ি’ত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সদস্য বাচ্চু হাওলাদার, মুলাদী ইমাম সমিতির সাধারন সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, মুলাদী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা সাহে আলম মিঠু হাওলাদার, কাজী কামাল,বাবুল চৌকিদার, জসিম কাজী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান পলাশ সহ আ’লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে মেয়র মেয়র বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা করে বঙ্গবন্ধুর বাকী খুনিদের দেশে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান, তিনি জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে, তিনি আ’লীগের ভিতরে হাইব্রিড নেতাদের আর্বিভাব ঘটছে এদের কে চিহিৃত করে দল থেকে বের করতে হবে।

আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত ও তবরারক বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর ছাত্রলীগের সভাপতি জুনায়েত আহসান খান তিলক।

আপনার মন্তব্য জানান