ষ্টাফ করেসপন্টেন্ড,মুলাদী :
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সফল সভাপতি , বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম শফিউল বারী বাবু’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুলাদী উপজেলা স্বেচ্ছা সেবক দলের আয়োজনে বাদ আসর উপজেলা বিএনপির কার্যালয়ে মরহুমের আত্নার মাগফেরাত কামনায় বিষেশ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ সত্তার খান।বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আঃ রব খান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক নেতা নজরুল হাওলাদার, নজরুল সিকদার, জসিম তালুকদার, সাহাদাত হোসেন চান্দু, মুদাছের হোসেন, লেলিল সরদার, আল আমিন, মাসুম মৃধা , তারেকুল ইসলাম মনির সিকদার, পৌরসভা সেচ্ছাসেবক দল নেতা মিরাজ আহমেদ, আফজাল হোসেন, সেন্টু হাওলাদার. ইব্রাহী বেপারী, কাইউম খান, লিটন, রাকিব হাওলাদার সজিব হোসেন প্রমুখ।








