আগুনে পুড়ে হিজড়া সর্দারের রহস্যজনক মৃত্যু

0
346

ঢাকার অদূরে আশুলিয়ায় কাজল(৪০) নামে এক হিজড়া সর্দারের মৃত্যু হয়েছে আগুনে পুড়ে। ফ্যান্টাসিং কিংডম সংলগ্ন কান্দাইল নয়া পাড়া এলাকায় রোববার সকালে নিজ বাসায় এই ঘটনা ঘটে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, একটি নির্মাণাধী ভবনের নিচতলায় ভাড়া থাকতেন কাজল। সকালে ভবনটির নির্মাণ শ্রমিকরা কাজে এসে কাজলের ঘরে আগুন জ্বলতে দেখে। কাজলের দলের সদস্য কয়েকজন হিজড়াও প্রায় একই সময়ে ওই বাড়িতে আসেন। পড়ে ঘরে ঢুকে কাজলকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার শরীরে বেশির ভাগ অংশ পুড়ে গেছে।

প্রীতি ও কলি নামের দুজন হিজড়া বলেন, আমরা এসে দেখি ঘর থেকে ধোয়া বেড় হচ্ছে। ভেতরে কাজলকে দ্বগ্ধ অবস্থায় পাওয়া যায়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের আশুলিয়া জোনের অতিরিক্ত সুপার সাইদুর রহমানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে এসেছে।

Print Friendly and PDF
শেয়ার
পূর্বের খবরমন বোঝা দায় ম্যারাডোনার
পরবর্তী খবর৬ মাসেই ধসে গেল এলজিইডির সড়ক

আপনার মন্তব্য জানান