সিরাজগঞ্জে ট্রেনের ইঞ্জিন বিকল, উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগ বন্ধ

0
322

সিরাজগঞ্জের মুলিবাড়ী এলাকায় একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন (লোকো) বিকল হয়ে রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আজ বুধবার দুপুর সোয়া ১টার দিকে মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় ঢাকা-ঈশ্বরদী রেলপথে এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঈশ্বরদী থেকে আসা ভারতীয় পাথর বোঝাই ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে যাওয়ার পথে মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

সে স্থানে একটিমাত্র লাইন থাকায় অন্য কোনো ট্রেন চলাচল করতে পারছে না। ট্রেনটি উদ্ধারে ইতোমধ্যে ঈশ্বরদী থেকে লাইফ ইঞ্জিন ঘটনাস্থলে রওনা দিয়েছে। অচল ইঞ্জিনটিকে সরিয়ে দিলে রেলযোগাযোগ সচল হবে।

আপনার মন্তব্য জানান