‘মধুচন্দ্রিমা’য় কোথায় পাড়ি দিলেন সৃজিত-মিথিলা?

0
439

কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি এবং বাংলাদেশের অভিনেত্রী মিথিলা বিয়ে করেছেন। গত শুক্রবার সন্ধ্যায় তাদের বিয়ে সম্পন্ন হয়। নতুন এই তারকা দম্পতি এবার পাড়ি দিলেন সুইজারল্যান্ডে। প্রেমের শহর সুইজারল্যান্ডেই সৃজিত-মিথিলা হানিমুনে পাড়ি দিলেন।

শীতের শহরে এখন ‘বসন্তে’র মৌসুম! অন্তত সৃজিত-মিথিলার কাছে তো তাইই! বিয়ের পর হানিমুনের খবর নিজেরাই ইনস্টাগ্রামে জানিয়েছেন সৃজিত ও মিথিলা। ইনস্টাগ্রামে সৃজিত লেখেন, ‘জেনে ওয়াহ!’ আর তার থেকেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু হয়।

জল্পনা শুরু হয়ে যায় যে, সৃজিত ও মিথিলা তাহলে সুইজারল্যান্ডেই কি যাচ্ছেন? বরফাবৃত পাহাড়ের ছবি উড়োজাহাজ থেকে নিয়ে সেই প্রশ্নের ইতিবাচক উত্তর সৃজিত নিজেই দিয়ে দিয়েছেন।

আপনার মন্তব্য জানান