বিপিএলে সান্টোকির সন্দেহজনক বোলিং, দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ

0
311

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরের প্রথম ম্যাচে অস্বাভাবিক বোলিং করে বিতর্কের জন্ম দেন ওয়েস্ট ইন্ডিজের পেসর ক্রিসমার সান্টোকি। নানা সমালোচনার পর এবার সান্টোকিকে দাঁড়াতে হয়েছে আইসিসির দুর্নীতি দমন ইউনিটের (আকসু) কাঠগড়ায়। গতকাল তাকে নো- বলের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছে আকসু। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল ইউনুস।

দীর্ঘ তিন ঘণ্টা সময় ধরে সান্টোকিকে জিজ্ঞাসাবাদ করলেও এখনো রিপোর্ট হাতে পায়নি। এমনটাই জানান বিসিবি পরিচালক। তার কথায়, ‘স্যান্টোকিকে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার ব্যাকগ্রাউন্ড নেয়া হয়েছে। এ সব কাজগুলো আকসু করেছে।’

এবারের বিপিএলে সিলেট থান্ডারের হয়ে খেলেছেন সান্টোকি। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বিতর্কের জন্ম দেন বাঁহাতি এই পেসার। প্রথমে স্বাভাবিকের চেয়ে বড় ওয়াইড দিয়ে সবার নজরে আসেন তিনি। একই ওভারে আবার নো বল করেন তিনি। পরবর্তীতে দেখা যায় সেটাও অস্বাভাবিক। এক ওভারে এমন দুটি ডেলিভারির পর সবার সন্দেহ তৈরি হয় এই বিদেশীকে ঘিরে।

বিসিবি কাছে বিভিন্ন সময় এ বিষয়ে জানতে চাওয়া হলে তারা আকসুকে দেখিয়ে দেন। এবার বিসিবির পক্ষ থেকেই জানানো হয়ে, সান্টোকিকে জিজ্ঞাসাবাদ করেছে আকসু।

আপনার মন্তব্য জানান