ইরাকে মার্কিন বিমান হামলা সন্ত্রাসবাদের সুস্পষ্ট উদাহরণ : ইরান

0
351

ইরাকের একটি ইরান পন্থী শিয়া সশস্ত্র গোষ্ঠির ঘাঁটিতে মার্কিন সেনারা যে বিমান হামলা চালিয়েছে তাকে আমেরিকার সন্ত্রাসবাদের সুস্পষ্ট উদাহরণ হিসেবে আখ্যায়িত করেছে ইরান।

রোববার মার্কিন সেনারা ইরাকের কাতাইব হিযবুল্লাহ নামে হাশ্‌দ আশ-শাবির একটি অঙ্গ সংগঠনের অস্ত্রগুদামে অথবা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে বিমান হামলা চালিয়েছে। এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেন, এই হামলার মাধ্যমে আবারো প্রমাণ হলো যে, আমেরিকা উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে যে লড়াইয়ের দাবি করে তা মিথ্যা।

আব্বাস মুসাভি বলেন, এই হামলার মাধ্যমে আমেরিকা অত্যন্ত স্পষ্টভাবে দেখিয়েছে যে, তারা সন্ত্রাসবাদের প্রতি সমর্থন দেয় এবং একটি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে অসম্মান করে। এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের দায়দায়িত্ব এবং পরিণতি অবশ্যই আমেরিকাকে ভোগ করতে হবে।

রোববারের ওই মার্কিন বিমান হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে।

আপনার মন্তব্য জানান