আমেরিকা-ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুমকি সোলাইমানির মেয়ের

0
367

ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছে দেশটির অন্যতম সেনা কর্মকর্তা কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানির লাশ।

সোলাইমানির মেয়ে জেইনাব সোলাইমানি তেহরানে তার বাবার জানাজায় অংশ নিয়ে বলেন, আমার বাবার মৃত্যু আমেরিকা ও ইসরাইলের জন্য ‘অন্ধকার দিন’ নিয়ে এসেছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি বলেন, “পাগলা ট্রাম্প! আমার বাবার শাহাদাত দিয়ে সবকিছু শেষ হয়েছে বলে মনে করবেন না।”

গত শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করে দখলদার মার্কিন সেনারা। ওই হামলায় ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিস’সহ মোট ১০ জন নিহত হন। আল জাজিরা।

আপনার মন্তব্য জানান