মেহেদী হাসান, মুলাদী প্রতিনিধি: গত ১৫ আগষ্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষি কী পালন করেত এসে বরিশাল মুলাদী উপজেলার ৩৬ নং পশ্চিম চরকালেখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন দেখতে পান বিদ্যালয়ের লাইব্রেরী আটকিয়ে ও বিদ্যালয়ের মেঝেতে পাট ও পাটখড়ি রেখেছে স্থানীয় কতিপয় অসাধু ব্যাক্তি, তার দীর্ঘক্ষন বাহিরে দাড়িয়ে থেকে নিজেরা পাটখড়ি সরিয়ে লাইব্রেরীতে প্রবেশ করে এবং অনুষ্ঠান শুরু করতে প্রায় ২ থেকে ৩ ঘন্টা লেগে যায়। বিদ্যালয়ের আঙ্গিনায় ১৫ ই আগষ্টে একটি ফেস্টুন সেটিও ছিড়ে ফেলছে।
স্থানীয় এক যুবক জানান, দীর্ঘদিন স্থানীয় প্রভাশালী মহল বিদ্যালয়ের পরিবেশ বিনস্ট ও ময়লা আবর্জনা করছে, ঝুঁকির মধ্যে ফেলছে কোমলমতি শিশুদের, এখন বর্ষাকাল হওয়ায় এসব পাটকাঠির ভিতর বিষধর সাপও বাসা বাঁধতে পারে, স্কুলের সন্নিকটে এদের বাড়ীঘর হওয়ায় এদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না শিক্ষক বৃন্দ। এ ব্যাপারে জানার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি। স্থানীয় যুব সমাজ ও এলাকার লোকজন প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।









