মেহেদী হাসানঃ মুলাদী পৌর এলাকার ৬নং ওয়ার্ডের স্বর্ণ ব্যবসায়ী শান্তি রঞ্জন দাসের একমাত্র পুত্র আর জে বিদ্যুৎ এর ফেইসবুক আইডি হ্যাকড করেছে দুস্কৃতিকারী বলে অভিযোগ করেছেন শান্তি রঞ্জন দাস। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ সে আগস্ট রোজ শুক্রবার বিকাল আনুমানিক ৫টায় আর জে বিদ্যুৎ নামের ফেইবুক আইডি টি হ্যাকড হয়ে যায়।
আমার পুত্র ফেইসবুক আইডি টি উদ্ধার করার চ্ষ্টো করলেও তা পারেনি । উক্ত আইডি দিয়ে যে কোন অপরাধ সংঘটিত হতে পারে বিধায় আমি মুলাদী থানায় লিখিত ভাবে একটি অভিযোগ করছি।
এ বিষয় আর জে বিদ্যুৎ জানান, কিছুদিন যাবৎ হ্যাকার আমার নিকট টাকা অবৈধ ভাবে টাকা চেয়ে বলছে যে বিকাশে টাকা পাঠালে আমার আইডি আমাকে ফেরৎ দিয়ে দিবে তা নাহলে আইডি দিয়ে অপরাধ সংঘঠিত করবে।
এ ব্যাপারে মুলাদী থানা অফিসার ইনচার্জ ফয়েজ আহম্মেদ জানান, আমরা তদন্ত করে দেখে প্রকৃত অপরাধীকে চিহিৃত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেব।




