জনতার কন্ঠস্বর-ষ্টাফ করেসপন্ডেন্ট :
বরিশাল জেলার মুলাদী উপজেলার উত্তর কাজিরচর গ্রামে মোঃ ইউনুছ এর স্ত্রী মোসা: কহিনুর আক্তার (২৬)কে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরের দরজা জানলা ভেঙ্গে মারধর, শ্লীলতাহানি ও হামলার অভিযোগ পাওয়া গেছে। আহত কহিনুরের স্বামীর লিখিত অভিযোগ সূত্র্রে জানা গেছে ৭ই জুলাই দুপুর সাড়ে বারোটার দিকে গৃহস্থলি কাজ ও গোসল করার জন্য পুকুরে ঘাটলা দেওয়াকে কেন্দ্র করে একই বাড়ীর ইলিয়াছ হাওলাদার পুত্র তায়েফ হাওলাদার ও নাছিমা বেগম গ্রুপের সাথে কথাকাঁটি হয়।
এতে ক্ষিপ্ত হয়ে তায়েফ হাওলাদার,নাছিমা বেগম ও ইলিয়াছ হাওলাদারের নেতৃত্বে লাঠিসোটা দাঁ লোহার রড নিয়ে কহিনুরের বসত ঘরে দরজা জানলা ভেঙ্গে রুমের ভিতরে প্রবেশ করে পিটিয়ে গুরুরত আহত করে। আহতকে উদ্ধার করে স্থানীয় লোকজন মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ভর্তি করে। কহিনুর বেগম জানান আমাকে অন্যায় ভাবে বসত ঘরে প্রবেশ করে মারপিট ও শীলতাহানি ও লুটপাট করছে আমি প্রশাসনের নিকট এর সুষ্ঠ বিচার চাই।
এ ব্যাপারে আহতের স্বামী বাদী হয়ে মুলাদী থানায় লিখিত অভিযোগ দিয়েছে বলে জানিয়েছেন । তবে হামলাকারীদের সাথে যোগাযোগ করলে তারা হামলার বিষয়ে কথা বলতে রাজি হননি।









