বরিশাল নগরীর দি মুন মেডিকেল সার্ভিসের ভূয়া ডাক্তার রফিকুল ইসলাম (৩৮) কে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ জরিমানা প্রদান করেন। রফিকুল ইসলাম আগৈলঝাড়া উপজেলার শেরালের ইসমাইল হোসেনের ছেলে।
এর আগে মেট্রে ডিবি পুলিশের এসআই নজরুল ইসলাম তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেন।









